হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় হাতি হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে উপজাতির আস্তানা থেকে হাতি হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বনবিভাগ।

মঙ্গলবার উপজেলার রাজাপালং ইউনিয়নের জুমছড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন জানান, গত বৃহস্পতিবার জুমছড়ি এলাকায় একটি বন্য হাতির মৃত্যু ঘটে। মৃত্যুর সময় হাতিটির রক্তবমি হয় এবং ময়নাতদন্ত কালে শরীর থেকে গুলি উদ্ধার হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে এক উপজাতির আস্তানায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়৷ এই আস্তানায় কাউকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ বিষয়ে আরও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

ফেনীতে মুখে মাস্ক পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪