হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘উপদেষ্টার ওপর পানির বোতল নিক্ষেপ পরিকল্পিত ষড়যন্ত্র’

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল মারা ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির তৃণমূল নেতৃত্ব নির্বাচন পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের পরিস্থিতি উত্তপ্ত করা, ভোটের পরিবেশকে বাধাগ্রস্ত করার জন্য একটি চক্র দূর থেকে কাজগুলো করাচ্ছে। উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল মারা সেই ষড়যন্ত্রের অংশ।

এ সময় বিএনপি কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ভুইয়া, শ্রমিক দলের সভাপতি আবুল হাসেম, বাফুফে সহসভাপতি হ্যাপী চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের, যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, কৃষক দলের আহ্বায়ক আজাদ উদ্দিন, যুবদলের আহ্বায়ক মাওলানা ইউছুপ পাটওয়ারী, সদস্য সচিব আবু ছায়েদ দোলন ও ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু উপস্থিত ছিলেন।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য