হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমির খসরু ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ ২১ কোটি, নগদ টাকা ৩ কোটি

জমির উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে সংসদ সদস্য প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার স্ত্রী তাহেরা আলমের মোট স্থাবর–অস্থাবর সম্পদের পরিমাণ ২১ কোটি টাকার বেশি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দুজনের নগদ টাকার পরিমাণই ৩ কোটি ২০ লাখ বলে উল্লেখ করা হয়েছে। এ সংখ্যা জমা দেওয়া সকল নথির মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।

এই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে বিএনপির দুই প্রার্থী আমির খসরু ও একেএম আবু তাহের। বিশেষ করে আমির খসরুর সম্পদ বিবরণী নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি হলফনামায় দেখিয়েছেন প্রায় ১৫ কোটি টাকার স্থাবর–অস্থাবর সম্পদ, আর তার স্ত্রী তাহেরা আলমের নামে রয়েছে ৬ কোটি টাকার বেশি সম্পদ। সব মিলিয়ে দাম্পত্য সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটির ওপরে।

হলফনামার তথ্য অনুযায়ী, আমির খসরুর কাছে নগদ রয়েছে ১ কোটি ৮৭ লাখ টাকা, আর তাহেরা আলমের কাছে রয়েছে ১ কোটি ৩২ লাখ টাকা। দুজন মিলে নগদ টাকার পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ২০ লাখ টাকার বেশি। আমির খসরু তার বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ৬০ লাখ টাকা। স্থাবর–অস্থাবরের মধ্যে রয়েছে বাড়ি, জমি, বিনিয়োগ, ব্যাংক আমানত, প্রাইভেট ব্যবসায়িক শেয়ার এবং স্বর্ণালংকার। তার স্ত্রীর বার্ষিক আয় ৩৭ লাখ ৮২ হাজার টাকা।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি