হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাতুনগঞ্জে একীভূত পাঁচ ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকায় একীভূত পাঁচ ব্যাংকের শাখায় গ্রাহকদের বিক্ষোভ ও তালা লাগানোর ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে প্রায় দুই শতাধিক বিক্ষুদ্ধ গ্রাহক ব্যাংকগুলোতে অবস্থান নেন।

বিক্ষোভ চলাকালে একপর্যায়ে গ্রাহকরা ৪টি ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন। গ্রাহকদের অভিযোগ, অযৌক্তিকভাবে ‘এয়ারকাট’ ব্যবস্থা চালু করা হয়েছে, যা তাদের স্বার্থবিরোধী। এছাড়া সরকারি ঘোষণার পরও ব্যাংকগুলোর লেনদেন স্বাভাবিক হয়নি বলেও দাবি করেন তারা।

গ্রাহকরা পর্যায়ক্রমে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক পিএলসি’র খাতুনগঞ্জ শাখায় গিয়ে একই ধরনের কর্মসূচি পালন করেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখায় বিক্ষোভ ও তালা দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত গ্রাহকদের শান্ত করে এবং তালাবদ্ধ শাখাগুলোর গেট খুলে দেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এমই

সাতকানিয়ায় এলডিপির নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কুমিল্লায় বিএনপি নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, বাসস্ট্যান্ড অবরোধ

মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎহীন ২০ হাজার গ্রাহক

জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই: চসিক মেয়র

চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

চাঁদপুরে সড়ক বিভাগের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতিকে আটক করেছে পুলিশ

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফেনীতে পৌর যুবদলের কমিটি স্থগিত, ওয়ার্ড কমিটি বিলুপ্ত

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ