হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ১০টার পর জানাজানি হলে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)।

জানা গেছে, প্রতিদিন সকালে ঘর থেকে গরু, হাস-মুরগি বের করেন আমেনা বেগম। কিন্তু আজ সকালে সাড়ে ৯টার পরও তার কোনো সাড়া নেই। পরে প্রতিবেশীরা ঘরে এসে দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আমেনার দুই মেয়ে ও পাঁচ ছেলে রয়েছে। তাদের মধ্যে জমিজমা লিখে দেওয়া নিয়ে কদিন ধরেই বিরোধ চলছিলো।

রামগড় থানার ওসি মোহাম্মাদ মঈন উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চত করে জানান, ক্রাইম সিন সংগ্রহ করার জন্য সিআইডিকে খবর দেয়া হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ