হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবলীগের সেই দখলবাজ-সন্ত্রাসী নেতাকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে মুসলিম উদ্দিন নামে যুবলীগের এক দখলবাজ-সন্ত্রাসী নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালীর সাগরের উপকূলে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগ যুগ্ম সম্পাদক ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দখলবাজি, সন্ত্রাসী ও নির্যাতনে এলাকাজুড়ে শীর্ষস্থানে ছিল যুবলীগের এ নেতা।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বেড়িবাঁধ এলাকায় একটি নির্মাণাধীন স্পেশালাইষ্ট পেপার মিল কারখানা থেকে প্রাইভেটকার যোগে বেরিয়ে আসার পর ২শ গজ দূরে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে মুসলিম উদ্দিনের ওপরে অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার এস আই আশরাফ বলেন, সাগর উপকূলে একটি কারখানা থেকে প্রাইভেটকার যোগে বের হওয়ার পর গাড়ি রোধ করে দুর্বৃত্তরা মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে মারা যায়।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য