হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে একই দিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন— কুমিল্লার নাঙ্গলকোট থানার বটতলী ইউনিয়নের আবদুর রবের ছেলে খোরশেদ আলম নয়ন (৩৫), লাকসাম উপজেলার আলতাব আলীর ছেলে মো. দুলাল মিয়া, চৌদ্দগ্রাম উপজেলার সফিকুর রহমানের ছেলে রাকিব হোসেন (২৫); নোয়াখালীর উত্তর জয়নারায়ণপুর এলাকার আমিন উল্যাহর ছেলে আনোয়ার হোসেন ওরফে ভাসানী (৩৩), একই জেলার আবদুল হকের ছেলে আবদুল কাদের (২৪); সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. রাসেল (৩০) এবং মহিপাল এলাকার কালামের ভাড়াটিয়া মো. স্বপনের ছেলে মো: আসিফ (২০)।

পুলিশের দাবি, ডাকাত দলের এসব সদস্যের কাছ থেকে লোহার তৈরি কিরিচ ও ছোরাসহ ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা শুক্রবার (১৯ জুন) দিবাগত গভীর রাতে স্থানীয় শাহীন একাডেমি স্কুল সংলগ্ন ইয়াকুব আলী কমপ্লেক্সের সামনের রাস্তার পাশের খালি জায়গায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। শনিবার দুপুরের দিকে উদ্ধারকৃত অস্ত্রসহ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে