হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিঝুমদ্বীপে সি-বিচ এলাকায় বালু উত্তোলন, বিএনপির ৬ নেতার বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালী হাতিয়ায় সি-বিচ থেকে বালু উত্তোলনের অভিযোগে সাবেক দুই ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা করেছে প্রশাসন। শুক্রবার বিকেলে হাতিয়া থানায় মামলাটি করেন জাহাজমারা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

মামলায় আসামি করা হয় নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার আনোয়ার হোসেনকে। তিনি একই ইউনিয়নের বিএনপির সভাপতি। অন্যজন সাহেদ উদ্দিন মেম্বাার, তিনি বিএনপির একই কমিটির সহ-সভাপতি। অন্যান্য আসামিরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

জানাযায়, গত কয়েকদিন ধরে নিঝুমদ্বীপ জাতীয় উদ্যানের নামার বাজার এলাকার সি-বিচ থেকে বালু উত্তোলন করে আসছে একটি গ্রুপ। তারা সরাসরি ড্রেজার মিশিন বসিয়ে পাওয়ার টিলারের মাধ্যমে এই বালু বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে । প্রশাসনের পক্ষ থেকে প্রথমে তাদেরকে বাধা দিলে ও তারা তা উপেক্ষা করে অনৈতিক এই কাজটি করে আসছে।

পরে প্রশাসনের পক্ষ থেকে অভিযান দিয়ে বালু উত্তোলনে ব্যবহার করা ড্রেজার মিশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে নিয়ে আসা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে প্রশাসন।

এই বিষয়ে মামলার আসামি সাহেদ উদ্দিন মেম্বার জানান, বালু উত্তোলনের সাথে তিনি জড়িত ছিলেন না। এরপরও তাকে আসামি করা হয়েছে। যা সম্পূর্ণ পরিকল্পিত একটি বিষয়। বালু উত্তোলনের সাথে যারা জড়িত তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এই বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, হাতিয়াতে বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে বালু উত্তোলনের চেষ্টা করা হয়েছে। যা কঠিন ভাবে প্রতিহত করা হয়েছে। নিঝুমদ্বীপ পর্যটন এলাকা। সেখানে বিচ থেকে বালু উত্তোলন করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে মামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা হবে।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’