হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বহুতল ভবনে আগুন, হুড়োহুড়িতে আহত ৫

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর

কুমিল্লা নগরীর অশোকতলার একটি বহুতল ভবনে আগুন লেগেছে। এ সময় নামতে গিয়ে হুড়োহুড়িতে শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। তবে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

স্থানীয়রা জানায়, ভবনের প্রথম তলায় স্বপ্নের শোরুম, দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংক ও তৃতীয় তলায় একটি কোচিং সেন্টার রয়েছে। বাকি ছয়তলা আবাসিক। এর মধ্যে হঠাৎ নিচতলায় আগুন লাগে। আগুনে অগ্রণী ব্যাংকের এসি গলে যায়। এছাড়া ওপরে কোচিং সেন্টার থেকে হুড়োহুড়ি করে নামার সময় শিক্ষার্থীসহ পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার এসআই নাছির হোসেন।

কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরীফ আহমেদ কবির বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে ওষুধ জব্দ

সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন