হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে : আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

ভোটারদের উৎসবমুখর উপস্থিতি বলে দিচ্ছে দেশ গণতন্ত্রের পথে ফিরে এসেছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উত্তর কাট্টলী মুন্সিপাড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

সাংবাদিকদের তিনি বলেন, চট্টগ্রামের প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি আছে। মানুষ উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যতটুকু খবর পাচ্ছি সারা দেশের চিত্র একই। এতেই প্রমাণিত হয়, দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে।

খসরু বলেন, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। এবারও তার ব্যতীক্রম ঘটবে না। মানুষ ধানের শীষ প্রতীকে রায় দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে।

তিনি বলেন, এ গণতান্ত্রিক ধারা ফিরে পেতে গণতন্ত্রমনা রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র-জনতা৷ সর্বপরি জনগনকে অনেক মূল্য দিতে হয়েছে।

খসরু আরো বলেন, বিএনপির সবার আত্মত্যাগ সম্মান ও স্মরণ করে। এবারের নির্বাচনে ব্যালটের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। দিনের অর্ধেক সময় পার হলেও প্রশাসনের বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক।

চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদনে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

ফেসবুকে মাদকবিরোধী পোস্ট, ছাত্রদল নেতা টেটাবিদ্ধ

বোনের বাড়িতে বেড়াতে এসে গুলিতে যুবক নিহত, শিশুর চোখে গুলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরু লুট

ফেনী বিএনপির গলার কাঁটা যুবদল, বিব্রত কেন্দ্রীয় কমিটি

কুমিল্লায় শতকোটি টাকার কাজ করছেন আওয়ামী আমলের এমপি জাহের

‎চৌদ্দগ্রামে পান ব্যবসায়ী হত্যায় দুই ভাই আটক

‎ধর্ষণ মামলায় জেল খাটলেন নির্দোষ ইমাম

হাসপাতালে স্বাস্থ্যসেবায় গাফিলতি সহ্য করা হবে না: এনামুল হক

আমি হিসাব চাইলে কবর থেকে উঠিয়ে এনে হিসাব নেব