হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীর ১০০ শ্রমজীবী পরিবারের মাঝে ফুডপ্যাকেট বিতরণ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর সোনাগাজী উপজেলার চরাঞ্চলে কর্মহীন ১০০ শ্রমজীবী পরিবারের মাঝে ফুড প্যাকেট উপহার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক।

সোমবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মহীন শ্রমজীবীর মাঝে ফুডপ্যাকেট বিতরণ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মানিক বলেন, ‘শ্রমজীবী মানুষের মার্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, 'শ্রমিকরা আমাদের অর্থনীতিকে সচল রাখেন। দেশের উন্নয়নের চাকা শ্রমিকদের ঘামে আবর্তিত হয়। আমরা সেই শ্রমিকদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। আমরা আগামীতে দাগনভূঁঞা-সোনাগাজীতে সকল শ্রমিকের ঝুঁকিমুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ'।

সোনাগাজী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সৈয়দ মাঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির জেলা উপদেষ্টা পরিষদের সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম, উপজেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মো. মোস্তফা, পৌরসভার প্রধান পৃষ্ঠপোষক মাওলানা কালিম উল্লাহসহ অনেকে।

এ সময় সোনাগাজীর চরদরবেশ অঞ্চলের কর্মহীন ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’