হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতীরবর্তী ধরাভাঙ্গা গ্রামের এমপি টিলা থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিদাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত আমীর হোসেন (৪০) নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং দিগল্যাকান্দি (বদলবাড়ি) গ্রামের মতিউর রহমানের ছেলে।

নিহতের ভাই বকুল মিয়া আমার দেশকে বলেন, ‘আমির হোসেন পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন, বুধবার সন্ধ্যায় বাড়িতে আসার কথা ছিল, বাড়িতে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাকে অপহরণ করে নদীতে নিয়ে নিশংসভাবে হত্যা করে। পরদিন ফেসবুকে লাশের ছবি দেখে নবীনগর থানায় এসে আমার ভাইকে শনাক্ত করি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ ওসি রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, উদ্ধার হওয়া লাশের মাথায়, হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন অংশে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমীর হোসেনের বিরুদ্ধে রায়পুরা থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু