হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশ গভীর সংকটে নিমজ্জিত, মুক্তির একমাত্র পথ বিএনপির বিজয়: মিন্টু

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়।

রোববার সকালে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে ধানের শীষের নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও দীর্ঘদিনের গণতান্ত্রিক সংকটের প্রেক্ষাপটে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এ মুহূর্তে দেশকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি।

তিনি আরও বলেন, বিএনপিই এ দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং দলটি সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ভোটাধিকার নিশ্চিত করতে শুধু ভোট দেওয়া যথেষ্ট নয়। ভোট গণনা শেষে প্রমাণপত্র নিয়ে কেন্দ্র থেকে ফিরে আসতে হবে। এর মাধ্যমেই দীর্ঘ ১৬ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার বেদনা ও আক্ষেপ ঘুচবে।”

গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দাগনভূঞা ও সোনাগাজীর মানুষের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত। নির্বাচিত হলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। দল-মত নির্বিশেষে সবাই সমান সুযোগ ও সুবিধা পাবে বলেও তিনি আশ্বস্ত করেন।

বগাদানা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বশির আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহনা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা, বিএনপি নেতা আলমগীর হোসেন চৌধুরী, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ পারভেজ, বগাদানা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন খোকন, যুবদল নেতা আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু, আরেক এসআই হাসপাতালে

পটিয়ায় ফুটবল খেলায় দর্শকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

রামুতে হিন্দু সম্প্রদায়ের ছয় দিনব্যাপী রাম নবমী মেলা শুরু

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারি দলকে বাধ্য করা হবে: সিফাত

নতুন করে উখিয়ায় আশ্রয় নিয়েছে ১০ রোহিঙ্গা অনুপ্রবেশকারী

পায়ে শিকল পরা ঢাবির সাবেক ছাত্রী উদ্ধার, পরিবারের দাবি মানসিক রোগী

ফরিদগঞ্জে সহপাঠীর শ্লীলতাহানির শিকার কলেজছাত্রী

‎রায়পুরে মেঘনা পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল

সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি হলেন আমার দেশের বাবর

স্মার্টফোন ছেড়ে বাটন ফোন ব্যবহারের আহ্বান জানালেন সন্দ্বীপের এমপি