হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘শাওনের মতো মানুষকে বহিষ্কার করলে বুঝতে হবে বিএনপি বদলে গেছে’

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চান্দিনার এমপি আতিকুল আলম শাওনের মতো একজন ভালো মানুষকে উপজেলা বিএনপির সভাপতি হওয়া সত্ত্বেও যদি দল থেকে বহিষ্কার করা হয় তাহলে বুঝতে হবে এই বিএনপি আর আগের বিএনপি নেই। এখন বিএনপি একটি এজেন্ডা বাস্তবায়নের দলে পরিণত হয়েছে।

রোববার কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। এই ধারা অব্যাহত থাকলে বর্তমান সরকারের প্রতি মানুষের যে সামান্য আস্থা রয়েছে, সেটিও অচিরেই হারিয়ে যাবে।

চান্দিনা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী নিজামুল আহসান পাপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি-এনসিপির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং চান্দিনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভিসহ উপজেলা এনসিপির নেতাকর্মীরা।

এআরবি

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম