হোম > সারা দেশ > চট্টগ্রাম

অনিয়মই ছিল আওয়ামী লীগের নিয়ম: খায়ের ভূঁইয়া

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

‘ক্ষমতায় থাকতে শিক্ষার উন্নয়নে কাজ করেছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগ এসে এ খাতকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সব ধরনের অনিয়মই ছিল তাদের নিয়ম।’ এমনই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

রোববার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

খায়ের ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আয়া থেকে শুরু করে সব চাকরি নিয়োগেই দুর্নীতি-অনিয়ম হতো। শিক্ষাব্যবস্থা ধ্বংসে নীলনকশা বাস্তবায়ন করতে চেয়েছিল তারা। কিন্তু তা বেশি দিন টেকেনি। গণঅভ্যুত্থানে পালাতে হয়েছে তাদের।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহীদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাঈমুর রশিদ নাঈম প্রমুখ।

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’