হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে মাকে হত্যা, আদালতে ১৬৪ ধারায় ছেলের স্বীকারোক্তি

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর দাগনভূঞায় ছুরিকাঘাতে মাকে হত্যা করা মোশারফ হোসেন রাফি (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

সোমবার (১১ মে) বিকেলে দেওয়া জবানবন্দিতে রাফি বলেন, পরিবারের ভালোবাসা ও স্বাভাবিক আচরণ থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ থেকেই তিনি তার মাকে ছুরিকাঘাতে হত্যা করেন।

মঙ্গলবার (১২ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা ও দাগনভূঞা থানার এসআই মো. মোতালেব এসব তথ্য নিশ্চিত করেছেন।

জবানবন্দিতে রাফি দাবি করেন, তিনি সিগারেট ছাড়া অন্য কোনো মাদকদ্রব্য সেবন করতেন না। তবে পরিবারের সদস্যরা সব সময় তাকে মাদকাসক্ত ও বখাটে বলে অবজ্ঞা করতেন। এতে তিনি মানসিকভাবে ক্ষুব্ধ হয়ে পড়েন।

রাফির ভাষ্যমতে, মা লাকি বেগম তার সঙ্গে আপন সন্তানের মতো আচরণ করতেন না। ঘটনার দিন রাতে কথা বলতে গেলে তাকে দূরে সরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রথমে মাকে ছুরি দিয়ে আঘাত করেন।

একপর্যায়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় মা মাটিতে লুটিয়ে পড়লে তাকে খাটের নিচে লুকানোর চেষ্টা করেন। এ সময় বোন মিথিলা মোস্তফা সাহারা (১৮) দেখে ফেললে তাকেও ছুরিকাঘাত শুরু করেন। এরপর বাবা মোস্তফা ভূঞা (৫০) এসে পড়লে তাকেও ছুরিকাঘাতে আহত করেন।

জবানবন্দিতে রাফি আরো জানান, এর আগে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোর পরিকল্পনা থেকে তিনি অনলাইনে দুটি ছুরি অর্ডার করেছিলেন। শনিবার ছুরিগুলো হাতে পাওয়ার পর রোববার রাতে ওই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে এ হতাহতের কাণ্ড ঘটিয়ে ফেলেন।

এ ঘটনায় রাফিকে একমাত্র আসামি করে তার ফুফু শরীফা বেগম বাদী হয়ে দাগনভূঞা থানায় হত্যা মামলা করেন । পুলিশ এ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা ছুরি আলামত হিসেবে জব্দ করেছেন।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার রাফি ঘটনার বিস্তারিত বর্ণনা এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১০

৮ টার ক্যাম্পেইন সাড়ে ৯টায় শুরু করলেন কুমেক পরিচালক

ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে

কুমিল্লার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ

কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজের ২১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

ফয়’স লেকে গ্যাস পাইপলাইনের আগুন নিয়ন্ত্রণে

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

অনুমতি ছাড়া বিদেশে গমন করা সেই ইউপি চেয়ারম্যানের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

কেপিএম পেপার মিলস পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

১১ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, খুঁজে পেতে পরিবারের আকুতি