হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারের শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম রুবেল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

২০২৪-এর ৪ আগস্ট কুমিল্লার দেবিদ্বার পৌর সদরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল (৩৩) হত্যা মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে দেবিদ্বারের প্রেমুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। সাইফুল ইসলাম রুবেলের বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।

সাইফুল ইসলাম রুবেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক ও উপজেলার প্রমুর গ্রামের সফিকের পুত্র। অভিযোগ রয়েছে, ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় রুবেল একাই দুই শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ৪ আগস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক রুবেল (৩৩) নিহত হয়। এ ঘটনায় সাবেক দুই এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮০-২০০ জনের নামে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক হত্যা মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুবেলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশের একটি টিম।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম