হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ডাকাতি, গ্রেপ্তার ৫

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের বড় একটি অংশ ২৬ লাখ টাকা সমমূল্যের স্বর্ণ এবং নগদ ৩ লাখ ৫হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন সরাসরি ডাকাতিতে অংশ নেয় । বাকী তিনজন স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত ব্যবসায়ী ।

পুলিশ জানায়, গত ৯ মার্চ দিবাগত রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালীতে ডাকাতি হয়। ডাকাতরা গৃহকর্তাকে জিম্মি করে ২৯ ভরি ৬আনা ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন লুটে নেয়। যার বাজারমূল্য ছিল প্রায় ৫৯লাখ ৯৭হাজার টাকা। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ।

রোববার রাতে জেলা পুলিশ ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার কার হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।

অভিযানে মো. খোরশেদ আলম (৪০) কে নগদ ৩লাখ টাকা ও ২ভরি ১০আনা স্বর্ণ এবং মোহনের কাছ থেকে নগদ ৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ কেনার অভিযোগে তিন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, শুভ কর্মকার (৩০), অরূপ রায় (৩০) ও স্বরূপ রায় (২৬)। তাদের দোকান থেকে ৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭