হোম > সারা দেশ > চট্টগ্রাম

পার্বত্য মন্ত্রীকে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, রাঙামাটি

ছবি: আমার দেশ

সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিক সমাজ। এ সময় বক্তারা পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতাসহ উন্নয়নের স্বার্থে দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবি জানান।

সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক নাজমা আশরাফীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দীপেন দেওয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রাম ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তাই তার পদত্যাগপত্র বাতিল করে পুনরায় মন্ত্রীর দায়িত্বে বহাল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

প্রাক্তন প্রধান শিক্ষক এস এম মঈনউদ্দীন মিন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙ্গামাটির সভাপতি বাঞ্চিতা চাকমা, সাবেক যুগ্ম সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, শিশির চাকমা, মানবাধিকার কর্মী লুমা লুসাই প্রমুখ।

গেল ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রি ত্ব থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। এরপর থেকেই রাঙ্গামাটি জেলাজুড়ে তার পদত্যাগ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপির একটি অংশ। তবে নাগরিক সমাজের পক্ষ থেকে রাঙ্গামাটিতে এটি প্রথম কোনো কর্মসূচি পালিত হলো।

এমএইচ

নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নবীনগরে মাদক কারবারির বিরুদ্ধে মানববন্ধন

বাকলিয়ার শিশু নিপীড়ন মামলা: অভিযোগ আমলে নিল আদালত

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হানিফ মুরাদ

লকআপে থেকে ‘ওসি পরিচিত’ দাবি যুবলীগ কর্মীর, ভিডিও ভাইরাল

পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা ৭ মাস পর গ্রেপ্তার

প্রকাশ্যে সশস্ত্র মহড়া, দুই দিনেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ

উখিয়ায় স্কুলছাত্রকে মালয়েশিয়ায় পাচারের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে পড়ে নিহত ৪

রাঙ্গামাটিতে নিষিদ্ধ আ.লীগ নেতাসহ ২১ জন আটক