কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক করেছে স্থানীয়রা।
শনিবার ওই এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের আচরণে সন্দেহ হলে এলাকাবাসী তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের আটক করে।
পরে তাদের দেহ তল্লাশি করে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান। তিনি জানান, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমই