হোম > সারা দেশ > চট্টগ্রাম

মানিকছড়িতে জিপ উল্টে চালক নিহত

উপজেলা প্রতিনিধি, মানিকছড়ি (খাগড়াছড়ি)

ছবি: আমার দেশ

খাগড়াছড়ির মানিকছড়ির বাঞ্ছারামপাড়ায় লাকড়ি পরিবহনকারী জিপগাড়ি উল্টে চালক নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাতে মানিকছড়ি উপজেলার ২ নং বাটনাতলীর বাঞ্চারামপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হোসেন (২২) বাঞ্চারামপাড়ার আমিনুল ইসলাম ড্রাইভারের ছেলে।

জানা যায়, ভোররাতে জিপটি লাকড়ি বহন করে বাঞ্ছারামপাড়ার স্কুলটিলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই গুরুত্বর আহত চালক মারা যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনায় নিহত চালক মো. হোসেনের লাশ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার