হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল বিজয়ীরা

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

নামাজ পড়ে সাইকেল উপহার। ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায়ে উৎসাহিত করতে উপজেলার মধ্য করপাড়ায় ৬০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায়কারীদের মধ্যে পুরস্কার হিসেবে সাইকেল বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে মধ্য করপাড়া আদর্শ গ্রাম উন্নয়ন সংগঠনের কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৬০ দিন নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায়কারী পাঁচজন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায়ে অভ্যস্ত করা এবং ধর্মীয় অনুশাসনের প্রতি তাদের আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আহসান হাবিব সপ্ত, আদর্শ গ্রাম উন্নয়ন সংগঠনের পৃষ্ঠপোষক আহসান উল্লাহ দেওয়ান বাদশাহ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাজু পাটওয়ারী, মাওলানা তাজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসিম আলী সিদ্দিকী এবং ৮ নম্বর মধ্য করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক এলাহি প্রমুখ।

এমএইচ

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ