হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের মৃত্যু

মৃতের সংখ্যা বেড়ে ৫

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। দগ্ধ বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মো. সাখাওয়াত হোসেন (৪৬) ও তার ভাবী আশুরা আক্তার পাখি (৩৫) মারা যান। দুজনের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।

এর আগে মঙ্গলবার দুপুরে সামির আহমেদ সুমন (৪০), সকালে সাফায়াত হোসেন শাওন (১৬) নামে এক শিশু জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার আগে সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান আক্তার রানী (৪০)।

সম্পর্কে নুর জাহান আক্তার শিশু শাওনের মা। আর সাখাওয়াত হোসেন তার বাবা এবং সামির আহমেদ সুমন শাওনের চাচা। এখন পর্যন্ত একই পরিবারের দুই ভাই, এক শিশু সন্তান ও দুই জাঁ-এর মৃত্যু হলো।

সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর হালিশহরের এইচ ব্লকে এসি মসজিদ সংলগ্ন ছয়তলা ভবন হালিমা মঞ্জিলের তৃতীয় তলায় গ্যাসের বিস্ফোরণের এ দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, মো. সাখাওয়াত হোসেন (৪৬), তার স্ত্রী নুরজাহান আক্তার রানী (৪০), ছেলে শাওন (১৬) মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন (৪০), তার স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫), মেয়ে আয়েশা (৪), ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)।

কোটি টাকার প্রকল্পে প্রশ্নের মুখে সীতাকুণ্ড প্রজনন খামার

ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনের পর ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ লুটপাট

কচুয়ায় বৃদ্ধাকে খুন করে স্বর্ণালংকার লুট

চট্টগ্রাম বন্দর থেকে চসিকের রেকর্ড কর আদায়

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ

মা এখনো জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই

উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তা বিষয়ে আঞ্চলিক প্রশিক্ষণ শুরু