হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএসএফ বন্ধ করার ২৪ ঘণ্টার মধ্যেই পুনঃচালু হল সেচপাম্প

জেলা প্রতিনিধি, ফেনী

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধায় বন্ধ হওয়ার ২৪ ঘণ্টার ভেতরেই ফেনীর মুহুরী নদীর সেচস্কিমের পাম্প মেশিনটি পুনঃচালু করেছে স্থানীয় কৃষকরা। ফলে সেখানকার ১২০ একর জমির বোরো চাষাবাদের অনিশ্চয়তা দূর হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সকালে ফেনী বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন দৈনিক আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের সিও পর্যায়ে কথা বলে সেচ পাম্পটি পুনঃচালু করা হয়েছে।

স্থানীয়রা জানান, জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামের কৃষকরা মুহুরী নদীর পানি দিয়ে প্রতিবছর তিনশ কানি জমিতে বোরো চাষাবাদ করে আসছিল। চলতি মৌসুমে বোরো চাষাবাদের জন্য বুধবার মুহুরী নদীর পাড়ে সেচপাম্প বসাতে গেলে বাধা দেয় বিএসএফ। এরপর বিষয়টি বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পে জানান তারা।

সেচপাম্পের লাইনম্যান কৃষক নুর মোহাম্মদ (৪৮) জানান, সেচ পাম্পটি চালু করা হয়েছে। গত ৪০ বছর ধরে এই সেচপাম্পের মাধ্যমে মুহুরী নদীর পানি দিয়ে এখানকার দুই শতাধিক কৃষক শীত মৌসুমে বোরো চাষাবাদ করে আসছে। বিএসএফের বাধার কারণে এবার সেচস্কিম বৃহস্পতিবার পর্যন্ত চালু করতে পারছিলেন না তারা।

স্থানীয় কৃষক সামছুল আলম(৫৪) বলেন, প্রায় ৪০ বছর ধরে সেচস্কিমটির মাধ্যমে এখানকার কৃষকরা উপকৃত হচ্ছেন। হঠাৎ করে এটি বন্ধ করে দেওয়ায় বিষয়টি নিয়ে অনেকটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন তারা। পুনঃচালু হওয়ায় এখন তা দূর হয়েছে।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’