হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় তরুণ ও নারী ভোটারদের উপস্থিতি বেশি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার কিছু পর ভোট শুরুর পরপরই ভোটাধিকার প্রয়োগ করেন কুমিল্লা-৫ আসনে বিএনপি প্রার্থী জসিম উদ্দিন এবং জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেন।

এছাড়াও সরেজমিনে দেখা গেছে বুড়িচং উপজেলা হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে দেখা যায় নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের মিলনমেলা দেখা যায়। নারী-পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন।

বুড়িচং উপজেলা খাড়াতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি উৎসাহজনক। নিরাপত্তায় পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যেরা কঠোর নজরদারি চালাচ্ছেন।

কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, প্রবীণ ভোটারদের সহযোগিতায় রয়েছে বিশেষ ব্যবস্থা। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণদের মাঝেও ছিল উচ্ছ্বাস।

চড়নল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ইসমাইল হোসেন জানান, সকাল থেকে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি । উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে ।

সব মিলিয়ে, কুমিল্লার ১১ টি আসনে আজকের ভোট একটি উৎসবমুখর আবহে শুরু হয়েছে—এমনটাই বলছেন ভোটার, প্রার্থী ও দায়িত্বশীল কর্মকর্তা সকলেই।

ফেসবুকে মাদকবিরোধী পোস্ট করায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আটক ৩

চকরিয়ায় অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ১০

ফেনীর এসপি পদে মাহবুবের পদায়ন নিয়ে রিট

বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে হারিয়ে মায়ের থামছে না মাতম

চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদনে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

ফেসবুকে মাদকবিরোধী পোস্ট, ছাত্রদল নেতা টেটাবিদ্ধ

বোনের বাড়িতে বেড়াতে এসে গুলিতে যুবক নিহত, শিশুর চোখে গুলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরু লুট

ফেনী বিএনপির গলার কাঁটা যুবদল, বিব্রত কেন্দ্রীয় কমিটি

কুমিল্লায় শতকোটি টাকার কাজ করছেন আওয়ামী আমলের এমপি জাহের