হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বিজয়ী

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। মোট ৯৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৮৫ হাজার ৪৫৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনি জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পেয়েছেন ৫৬ হাজার ৪৩৭ ভোট। এতে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৯ হাজার ২০ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী পেয়েছেন ১০ হাজার ৮৮০ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ পেয়েছেন ৪১০ ভোট, মই প্রতীকের মো. বিল্লাল হোসেন পেয়েছেন ১৯৭ ভোট, ট্রাক প্রতীকের মো. কাউছার আলম পেয়েছেন ১১৪ ভোট এবং সিংহ প্রতীকের মো. আলমগীর হোসাইন পেয়েছেন ১০৫ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকল কেন্দ্রের ফলাফল সংকলনের পর বেসরকারিভাবে এ ফল প্রকাশ করা হয়েছে। এতে পোস্টাল ভোট অন্তর্ভুক্ত হয়নি। পরবর্তীতে পোস্টাল ভোট সংযুক্ত করে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তবে পুরো উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

মতলব সেতুর এপ্রোচ সড়কে ভাঙন, দুর্ঘটনার আশঙ্কা

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

সাতকানিয়ার বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ১০ স্পিডবোট

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে কিশোরীর মৃত্যু

এই দেশ শুধু সরকারি দলের নয়, ১৮ কোটি মানুষের: ডা. শফিকুর রহমান

সীতাকুণ্ডে চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, যুবক নিহত

মাদরাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা

ছাগলনাইয়ায় সাংবাদিক হামলা মামলায় গ্রেপ্তার ১

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ