হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের অন্তরে স্থান পেয়েছেন: সালাহউদ্দিন

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপি নেতাসালাহউদ্দিন আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার মৃত্যুর পরও তিনি এ দেশের মানুষের মাঝে। এমনকি সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের অন্তরে স্থান পেয়েছেন।

এ দেশের শত সহস্র নির্যাতিত, নিপীড়িত মানুষের দোয়া পেয়েছেন। সারা বিশ্বে এ পর্যন্ত সর্ববৃহৎ জানাজা তার কপালে নসিব হয়েছে। বেগম জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এই সংগ্রাম করতে গিয়ে তিনি তার স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। তার রাজনৈতিক জীবনে পুরোটা সময় মানুষের অধিকার আদায়ের লড়াই করেছেন।

সোমবার বিকাল ৪টায় রামপুর মিছবাহুর উলুম মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, বেগম জিয়া আজ আমাদের মাঝে নেই। তাকে হারানোর এই শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। এটি শুধু মাত্র নির্বাচনকে কেন্দ্র করে নয়, সব সময়ের জন্য। এই শোককে শক্তিতে রূপান্তর করেই সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

রামপুর মিছবাহুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক মৌলানা আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টিনার রঙে রাঙানো নন্দীরচরের সেতু

সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা নিহত

৯১ মিলিমিটার বৃষ্টিতেই পানির নিচে কুমেক হাসপাতাল, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

বাকলিয়ার শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

রোহিঙ্গা ক্যাম্পে নরওয়ের রাষ্ট্রদূতের পরিদর্শন

চর দখল নিয়ে দুই গ্রামবাসীর টেটা যুদ্ধ, লুটপাট , আহত ৪০

ভূমিহীনের জমি দখল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন

টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

রাউজানে যুবদল নেতা খুনের ঘটনায় দুই দিনেও মামলা হয়নি

কারবালার শিক্ষা ছড়িয়ে দিতে দক্ষিণ আশিয়ায় ১০ দিনের মাহফিল