হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুরি করতে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরি করার সময় একটি ভবন থেকে পড়ে মহিম (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় হাসেম কমপ্লেক্স নামের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত মহিম কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকার মো. কামালের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে আনোয়ারা উপজেলার শোলকাটা মেডিকেল এলাকার পাশে নানাবাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ভবনটিতে শব্দ শুনে দারোয়ান বাইরে বের হয়ে দেখেন একজন যুবক ভবনের ওপর থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র আরও জানায়, মহিম ‘কিশোর গ্যাং’ হিসেবে পরিচিত ‘জ্ঞান সম্রাট’ নামের একটি গ্রুপের সদস্য ছিলেন। এর আগে একাধিকবার চুরির সময় তিনি হাতেনাতে ধরা পড়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনার পর মঙ্গলবার সকালে কয়েকজন কিশোর দলবল নিয়ে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

তবে নিহতের পরিবারের অভিযোগ, মহিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের খালা সানোয়ারা বেগম বলেন, ‘আমার বোনের ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে ভবন থেকে পড়ে মারা যায়নি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এদিকে লাশ ময়নাতদন্তের জন্য নেওয়ার সময় পুলিশ ও স্বজনদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচনে কোনো রাজনীতিকরণ হয়নি: পার্বত্য মন্ত্রী

থানার ভেতরে মা-মেয়েকে নির্যাতন: পেকুয়ার সেই ওসিকে আদালতে তলব

বিএনপি সরকার প্রমাণ করেছে তারা জনগণের কাছে দায়বদ্ধ: অর্থমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ৮ এপিবিএন

পাঁচ দফা বৈঠকেও সুরাহা হয়নি চসিক বন্দরের গৃহকর বিরোধ

মাতামুহুরি নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

২০ হাজার টাকা চাঁদা দাবি, ৯৯৯ ফোন দিয়ে চাঁদাবাজ গ্রেপ্তার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

নিরাপত্তার জন্য কামান দেওয়া লাগলে কামান দেব: রেঞ্জ ডিআইজি