হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে বৃষ্টিতে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার নগরীর চকবাজার থানার এম এম আলী রোডের বশরভিলা নামের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ তৈয়ব (৪৫) ও মো. রবিউল (১৪)।

স্থানীয়রা জানান, নিহত তৈয়ব ছিলেন ওই ভবনের নিরাপত্তা কর্মী। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। রবিউল ওই ভবনের ভাড়াটিয়া। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। শনিবার রাতে বৃষ্টিতে ভবনের নিচে পানি জমে যায়।

কোনো কারণে বিদ্যুতের সার্ভিস লাইনের একটি তার ওই পানিতে ছিঁড়ে পড়ে। দুপুরে পানি পার হয়ে রাস্তায় আসার চেষ্টা করলে বিদ্যুতের তারে জড়িয়ে তৈয়ব ও রবিউলের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দুপুরের পর বিদ্যুৎস্পৃষ্ট দুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহতদের লাশ মর্গে রাখা আছে। স্বজনরা এলে হস্তান্তর করা হবে।

মাদ্রাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা

ছাগলনাইয়ায় সাংবাদিক হামলা মামলায় গ্রেপ্তার ১

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু

নগরের ৯০ শতাংশ এলাকা থেকে পানি নেমেছে: চসিক মেয়র

বাঁশখালীতে পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যু, পানিবন্দী দেড় লাখের বেশি মানুষ

শিক্ষার্থীকে তুলে নিয়ে চবি ছাত্রদল নেতার হুমকির অভিযোগ

বন বিভাগের আপত্তিতে মাঝপথে থেমে গেল কাজ

ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগে ২০ হাজার মানুষ