হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তার নাম মানিক মিয়া (৪২)। তিনি কেশবপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী ফাতেমা আক্তার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব মিয়া বুধবার দুপুরে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজিব মিয়া ক্ষিপ্ত হয়ে মানিক মিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং কোদাল দিয়ে গলার বাম পাশে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে তিতাস থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং লাশ থানায় নিয়ে যায়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বলেন, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত রাজিব মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

এমই

ফেনীতে মুখে মাস্ক পরে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কলা বিক্রেতা

বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন

চৌদ্দগ্রামে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০

মিরসরাইয়ে কালো পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাসহ তিন প্রকল্পের কাজ শেষ

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে কৃষকদের