হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ির ১২১ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের ৬৮ ‘রেড মার্ক’

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি (২৯৮নং সংসদীয়) আসনে রেড মার্ককৃত অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটের তিনদিন পূর্বে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাসহ ৬ দফা দাবি জানিয়েছে আসনটির প্রার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। খাগড়াছড়ি আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়া। ১১ প্রার্থীর মধ্যে আরও তিন প্রার্থী উপস্থিত ছিলেন। তারা হলেন- জাতীয় পাটির মিথিলা রোয়াজা, গণপরিষদের দীনময় রোয়াজা ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুরুল ইসলাম।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, খাগড়াছড়ি ২০৩টি ভোট কেন্দ্রের মধ্যে বর্তমানে ১২১টি ঝুঁকিপূর্ণ, ৬৮টি রেড মার্ককৃত অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় গোয়েন্দাগুলো। উদ্বেগজনক এ বাস্তবতায় ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃস্টি করছে। কতিপয় সশস্ত্র সংগঠন তাদের পছন্দের প্রার্থীর অনুকূলে ভোট দেয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং প্রচার যেতে বাঁধা দিচ্ছে।

২০১৮ ও ২০২৪ সালে এ সশস্ত্র সংগঠনগুলো আওয়ামী লীগের আজ্ঞাবহ হয়ে ডামি নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করেছিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেয়ার অপচেষ্টা চালিয়েছিল উল্লেখ করে নির্বাচনের দিনটিকে অস্থিতিশীল করার নতুন ছক আঁকছে। তাদের বাঁধায় খাগড়াছড়ি সদর, মহালছড়ি, পানছড়ি, লক্ষীছড়ি, দীঘিনালা ও রামগড়ের প্রত্যন্ত অঞ্চলে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সুনির্দিষ্ট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটধানে বাধ্য করতে শারীরিক অত্যাচার, আর্থিক দণ্ডের ভয় দেখাচ্ছে। অস্ত্রধারীরা স্থানীয় হেডম্যান কার্বারী ও জনপ্রতিনিধিদের চাপ দিচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীতিমূলক প্রচার চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো ৬ দফা দাবির মধ্যে রয়েছে, দুর্গম এলাকায় নিয়মিত মোবাইল টহল বৃদ্ধি করা, কেন্দ্রভিত্তিক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা, হেডম্যান কার্বারী ও জনপ্রতিনিধিদের নিয়ে আস্থাশীল পরিবেশ তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ ও নজরদারি বৃদ্ধি এবং তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক আইনানুক ব্যবস্থা গ্রহণ।

খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কুস্তিগির

কোথায় তেল আছে বা নেই, জানা যাবে এক ক্লিকেই

ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটা নিয়ে মারামারি, নিহত ১

ঈদের ছুটির মধ্যেও থেমে থাকেনি চট্টগ্রাম বন্দর

ঈদগাঁওয়ে অপহৃত দুই শ্রমিক ফিরেছে অর্ধলক্ষ টাকা মুক্তিপণে

ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা

স্পট মার্কেট থেকে ১৮ লাখ টন ডিজেল কিনবে সরকার

ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আসলাম চৌধুরীর

২ ঘণ্টা আগে চট্টগ্রাম ওয়াসার এমডি পদে নতুন, পরে বাতিল