হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক

জেলা প্রতিনিধি, বান্দরবান

ছবি: আমার দেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্র জানায়, সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত দিয়ে তিন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘সীমান্ত এলাকা থেকে বিজিবি তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে।’

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তিনজনকে বিজিবি আটক করেছে বলে জেনেছি। বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্ত ঘেঁষা বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ ও মাদক পাচারের ঘটনা রোধে বিজিবি নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সড়ক দুর্ঘটনায় আহত এমপি নুরুল আমিন

হালিশহরে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সাঈদ আল নোমান

চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ: দগ্ধ ভাতিজার পর চাচার মৃত্যু

আ.লীগ নেতাকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

চট্টগ্রামে বাসার গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ আরো একজনের মৃত্যু

আমার দেশের নবীনগর প্রতিনিধির বাবার ইন্তেকাল

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪

বান্দরবানে নিরাপত্তা বাহিনী-জেএসএস সন্ত্রাসী গোলাগুলি, নিহত ১

ফেনীতে খাদ্যবান্ধব কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রাম পুলিশের মারামারি

এবার রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে মামলা