হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী নেত্রী লিজা

চট্টগ্রাম ব্যুরো

ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা । গত শুক্রবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, পরিকল্পিতভাবে নোংরামি ও কুৎসা রটিয়ে নারী নেত্রীদের রাজনীতি থেকে মাইনাস করার অপচেষ্টা চালানো হচ্ছে।

লাইভে এসে আবেগঘন কণ্ঠে লিজা বলেন, ‘আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়। আমি বোঝাতে পারবো না চট্টগ্রামে মেয়েদের নিয়ে কতটা নোংরামি করা হয়। তাদের কতটা ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। এসব কে করে? আমাদের নিজেদের মানুষই করে।

তিনি বলেন, ‘চট্টগ্রামে একসময় অনেক মেয়ে রাজনীতিতে ছিল। আজ তারা হারিয়ে গেছে। আমাকে নিয়েও নোংরামি শুরু হয়ে গেছে। শুধু আমাকে মাইনাস করার জন্যই একের পর এক বাজে বয়ান তৈরি করা হচ্ছে। আপনারা যারা বড় ভাই, যারা নেতৃত্ব দিচ্ছেন, প্লিজ এসব বন্ধ করুন। মেয়েদের নিয়ে এই নোংরামি থামান।’

নিজের বিদায়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিজা বলেন, চট্টগ্রামের কিছু মানুষের স্বার্থের কাছে, তাদের চাওয়া-পাওয়ার কাছে আমাদের রাজনীতি হারিয়ে গেছে। আন্দোলনের সম্মুখ সারিতে থাকা অনেকেই হারিয়ে গেছেন। এখন বলতে গেলে কেউই আর নেই।

তিনি অভিযোগ করেন, কিছু ভাই-ব্রাদার কেন্দ্রের সঙ্গে লিয়াজোঁ করে চট্টগ্রামে একটার পর একটা কোরাম বানিয়েছেন। এর দায় আপনাদের নিতেই হবে।

পুরো লাইভে লিজা ছিলেন স্পষ্ট ও সাহসী। ব্যক্তিগত কষ্ট এবং রাজনীতিতে নারীদের প্রতি বৈষম্যের বিষয়গুলো তিনি বারবার তুলে ধরেন। শেষ পর্যন্ত আবেগ সংবরণ না করে তিনি বলেন, আমার দ্বারা সত্যিই আর রাজনীতি করা সম্ভব নয়।

এই ঘটনার পর লিজার ফেসবুক পোস্ট এবং লাইভ ভিডিওতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার প্রশংসা করছেন। কেউ কেউ তীব্র সমালোচনাও করেছেন।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল