হোম > সারা দেশ > ঢাকা

‘রহস্যজনক’ গ্রাহক যাওয়ার পরই ব্যাংক ম্যানেজারসহ ছয়জন অজ্ঞান

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের ম্যানেজারসহ ছয়জন ব্যাংকে অজ্ঞান হয়ে পড়েছেন। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অজ্ঞান ছয়জনকে বাজিতপুর উপজেলার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই রোববার ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলছিল। বেলা ১১টার দিকে ব্যাংকের ম্যানেজার সৌমিক জামান খানসহ ছয়জন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাদরকে হাসপাতালে পাঠানো হয়।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব জানান, খবর পেয়ে তিনিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

তিনি আরো জানান, বেলা ১১টার দিকে বাইর থেকে কেউ একজন ব্যাংকে ঢোুকে। এরপর প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ চারজন কর্মকর্তা এবং পরে দুজন গার্ড অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

ব্যাংকের লকারসহ সবকিছুই ঠিকঠাক রয়েছে উল্লেখ করে তিনি জানান, কী কারণে এমনটি হয়েছে বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার জানান, ব্যাংকের ভিতরে ক্যামিকেল জাতীয় কিছুর তীব্র দুর্গন্ধ রয়েছে। যারা এখানে যাচ্ছে, তাদেরই মাথা ঘুরছে। গার্ডদের কাছ থেকে পুলিশ জানতে পারে যে, সকালে দুজন কাস্টমার এসে কাজ শেষে চলে যায়। এরপর অজ্ঞান হওয়ার ঘটনাটি ঘটে।

তিনি আরো জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবকিছু লক করে দিয়েছি। ব্যাংকের যারা অসুস্থ তারা সুস্থ হলে সবকিছু জানা যাবে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর