হোম > সারা দেশ > ঢাকা

‘দেশকে কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট হাসিনা’

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুর মহানগর বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেছেন, পুরো দেশকে একটা কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট হাসিনা। দোসরদের বিরুদ্ধে মুখ খুললেই হামলা-মামলা ও গ্রেফতারের শিকার হতে হতো। হাসিনার দুঃশাসনের হাত থেকে রেহাই পাওয়ার পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছেন।

শনিবার দুপুরে টঙ্গী আউচপাড়া বালুরমাঠ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ-অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাপ্পু বলেন, বর্তমানে এদেশে পতিত হাসিনা সরকারের দোসরদের কোনো অস্তিত্ব নেই। তারা প্রতিবেশী দেশ ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আওয়ামী সরকার। তিনি উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। অচিরেই যেন তিনি দেশে এসে মানুষের সেবা করতে পারেন এজন্য সবার দোয়া চাই।

টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাতুল আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম ব্যাপারী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, রাকিন উদ্দিন সরকার প্রমুখ।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন