হোম > সারা দেশ > ঢাকা

গুরুতর আহত পথচারী

বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝুলে পড়ল রেলিংয়ে

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে নিচে ঝুলে পড়ে একটি ট্রাক। দুর্ঘটনায় আহত গুরুতর হন এক পথচারী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে ঢাকায় আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাঢ়া থেকে সাইনবোর্ড গামী ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে ওভারপাসের রেলিং ভেঙে নিচের দিকে ঝুলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এখনো পর্যন্ত আমরা কোনো মৃত্যুর বিষয় নিশ্চিত হইনি। তবে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড