হোম > সারা দেশ > ঢাকা

কাপাসিয়ায় নির্বাচনি নিরাপত্তায় সেনা-পুলিশ-বিজিবির যৌথ মহড়া

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

ছবি: আমার দেশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে যৌথ নিরাপত্তা টহল ও মহড়া পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ টহল কার্যক্রম শুরু হয়।

যৌথ মহড়ায় অংশ নেন সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি এবং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় দুর্গাপুর ইউনিয়ন, কাপাসিয়া সদর ইউনিয়ন ও তরগাঁও ইউনিয়নের বাস টার্মিনালসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করা হয়। পরে টহলটি পুনরায় উপজেলা কমপ্লেক্সে এসে শেষ হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই যৌথ নিরাপত্তা টহলের মূল লক্ষ্য ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করা এবং যে-কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা।

টহল শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি ইউনিটকে তাদের নির্ধারিত এলাকায় মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, শান্তি-শৃঙ্খলা পরিপন্থি যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। বর্তমানে কাপাসিয়া উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

ভাঙ্গায় বাসচাপায় ৭ জন নিহত

নিজের তৈরি প্লেনে আকাশে উড়লেন মারুফ, স্বপ্ন ছোঁয়ার পথে তরুণ উদ্ভাবক

জাতিকে রাজপথে ঠেলে দেবেন না: মিয়া গোলাম পরওয়ার

খাল খনন শেষে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

কুরিয়ার অফিসে অভিযান, ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

আমার দেশ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

ডাকাতির ১১ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার

অর্থসংকটে পড়ালেখা বন্ধ জুলাই শহীদ জালালের ছেলের