হোম > সারা দেশ > ঢাকা

ফ্যাসিস্টদের বিচার চেয়ে আজও শিক্ষার্থীদের ৩ ঘণ্টার সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গুলিবর্ষণসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ-মিছিল শেষে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। হাসিনাসহ ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানানো হয়।

রোববার দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে গাজীপুরের ছায়াবিথী এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলা চালান আওয়ামী লীগ নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় ফের আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান তারা। এর প্রতিবাদে আজ সড়কে নামেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু