হোম > সারা দেশ > ঢাকা

সদরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ফরিদপুরের সদরপুর উপজেলায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ফারজানা আক্তার (১৯) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের লোহারটেক গ্রামের ফকিরবাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ফারজানা আক্তার লোহারটেক গ্রামের মো. ফজল ফকিরের মেয়ে। তার স্বামী জুবায়ের হোসেন প্রবাসে রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত কয়েক দিন ধরে ফারজানা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শনিবার রাত আনুমানিক সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে কোনো এক সময় তিনি বাবার বাড়ির চৌচালা টিনের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তার চাচি মিলি বেগম ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকা হলে তারা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া বলেন, সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫