হোম > সারা দেশ > ঢাকা

শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ বিদেশি পিস্তল ও গুলিসহ আটক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদকে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ আটক করেছে র‌্যাব-১১।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনারগাঁও থানার পেরাব এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাব জানায়, সম্প্রতি সোনারগাঁও থানার নোয়াদ্দা বাবুবাজার এলাকায় কাপড় ব্যবসায়ী রাকিব (২৫) কে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় শুটার মাসুদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, মাসুদ কোমর থেকে পিস্তল বের করে রাকিবকে লক্ষ্য করে গুলি চালায় এবং হত্যাকাণ্ড শেষে বীরদর্পে চলে যায়।

শুধু তাই নয়, মাসুদ ও তার বাহিনী দীর্ঘদিন ধরে সোনারগাঁও ও আড়াইহাজার এলাকায় অস্ত্রের শোডাউন, চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।

এ ছাড়াও তারা মাদকসেবন ও ব্যবসার সঙ্গেও জড়িত ছিল।

গ্রেপ্তার শুটার মাসুদ (২৮) আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল