হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ছবি: আমার দেশ।

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতি গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর যাত্রাবাড়ি এলাকার বালুর মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত প্রতিযোগিতায় এডভোকেট ইনজামামুল হক মিঠুর সভাপতিত্বে এবং মুন্সি ইশরাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান (বদু), সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি শহিদুল ইসলাম খান বাবুল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়োজকরা জানান, হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

গণঅভ্যুত্থানে চোখ হারানো হিমেলের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আড়াইহাজারে অভিযোগের মুখে এসআই ক্লোজড

খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

পুলিশের থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেল কৃষকদল নেতার

বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভালোবাসার স্বপ্ন নিয়ে লাশ হলেন প্রেমিকের হাতে

ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি সাংবাদিক