হোম > সারা দেশ > ঢাকা

গরু কিনে ফেরার পথে গরুসহ ট্রাকচালক-দালাল উধাও

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

ছবি: সংগৃহীত

বগুড়া থেকে কেনা কামাল মোল্লার ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের দুটি গাভি ও দুটি বাছুর নিয়ে পালিয়ে গেছে ট্রাকচালক ও গরুর দালাল। এ ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। রোববার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থানাধীন বাওয়ারকুমারজানী এলাকায় এ ঘটনা ঘটে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লার বাসিন্দা কালাম মোল্লা (৬০) ও তার খালু মো. জামান (৫০) গত ২৪ মে বগুড়ার শিবগঞ্জ থেকে গরুর দালাল মুশিউর ও হামিদুর রহমানের মাধ্যমে দুটি গাভী ও দুটি বাছুর ৪ লাখ ২৫ হাজার টাকায় ক্রয় করেন। পরে একটি ট্রাক ভাড়া করে গরুগুলো নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

‎পথিমধ্যে ভোর আনুমানিক ৪টার দিকে ট্রাকটি মির্জাপুরের বাওয়ারকুমারজানী এলাকায় পৌঁছালে অভিযুক্ত মুশিউর খাওয়ার কথা বলে কালাম মোল্লা ও তার খালুকে ট্রাক থেকে নামিয়ে পাশের একটি হোটেলে নিয়ে যায়। তারা হোটেলে প্রবেশ করার পর সুযোগ বুঝে ট্রাকে থাকা গরু ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে চালকসহ অভিযুক্তরা পালিয়ে যায়।

‎মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

সিংগাইরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

সদরপুরে বজ্রপাতে ১ বৃদ্ধ নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১২ জনের পরিচয় সনাক্ত

মুুন্সীগঞ্জে বজ্রপাতে জাহাজ শ্রমিকের মৃত্যু

চন্দ্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মুন্সীগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঈদযাত্রায় প্রাণচাঞ্চল্যে মুখর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ১৫