হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর

আমার দেশ অনলাইন

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহর কয়েকজন যুবক। এর জের ধরে রাতে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা।

সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা সড়কের ওপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

পদ্মার ৯ কেজির আইড় বিক্রি হলো সাড়ে ২২ হাজার টাকায়

জুয়াখেলার টাকা না পেয়ে বাবাকে পিটাল ছেলে

ফতুল্লায় ঝুটবোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ভৈরব পৌর আ.লীগের সাধারণ সম্পাদক

টঙ্গীতে আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া

চাকরির ইন্টারভিউ দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী আটক

টঙ্গীতে মহানবী সা. কে নিয়ে কটুক্তির দায়ে যুবক আটক

ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৩

রেলের সেই কালো বিড়ালের দুই বছরের কারাদণ্ড