মানিকগঞ্জের সাটুরিয়ায় বাবার কাছে মোটরসাইকেল চেয়ে না পেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।
শুক্রবার রাতে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ২৭ বছর বয়সী মো. জসিম একই গ্রামের ফিরোজের ছেলে।
সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে টাকা চান জসিম। কিন্তু টাকা না দেওয়ায় অভিমানে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।