হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশ থেকে পেট্রোল বোমা উদ্ধার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশ থেকে অবিস্ফোরিত পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ বোমা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরোসিনভর্তি একটি কাচের বোতলে সলতা লাগিয়ে আগুন ধরিয়ে ঘটনাস্থলে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত অবস্থায় আগুন নিভিয়ে বোতলটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, হিরো ব্র্যান্ডের একটি সাদা রঙের হাঙ্ক মোটরসাইকেলে করে মুখোশ পরা দুই ব্যক্তি এসে পেট্রোল বোমাসদৃশ বস্তুটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, নাশকতার উদ্দেশে দুর্বৃত্তরা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে কেরোসিনভর্তি কাচের বোতলে আগুন দিয়ে নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পেট্রোল বোমাসদৃশ বস্তুটি জব্দ করে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরে নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে আগুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের ঘোষণার পর টুঙ্গিপাড়ায় বিএনপি এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে মুজিব-হাসিনার ছবি টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

হাসিনা ‘লেডি কিলার’ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে: মামুনুল হক

টাঙ্গাইলে নানা আয়োজনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এমপির মোটরসাইকেল র‍্যালি