হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচরে সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার দত্তপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা শেষে পুলিশ তাদেরকে আটক করেন।

আটকৃতরা হলো, ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মামুন, দ্বিতীয়াখণ্ড ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম সূর্য মাদবর, উমেদপুর ইউনিয়নের গোলাম মওলা, উৎরাইল ইউনিয়নের নাহিদুল ইসলাম প্রিন্সসহ চারজনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও প্রশাসনিক নজরদারির প্রেক্ষাপটে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পরে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয় ।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমই

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল