হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে ১৯ কে‌জি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার দেবরাজ গ্রাম থেকে প্রায় ১৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টায় ইয়াকুব আলী শেখের ঘর থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়াকুব শেখ তার বাড়ির পাশে বড় ছেলে প্রবাসী শাহ আলীর জন্য নতুন বাড়ি তৈরি করতে ভেকু দিয়ে পুকুর খনন করছিলেন। এ সময় ওই মেশিনে পর পর তিনটি মূর্তিসদৃশ পাথর উঠে আসে। পরে ইয়াকুব শেখের ছেলে ও ভাতিজা পাথর দুটি ধুয়ে ঘরে রেখে দেয়। বিষয়টি জানাজানি হলে কষ্টিপাথর দেখার জন্য স্থানীয়রা তার বাড়িতে ভিড় করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মূর্তিটি থানায় নিয়ে যায়।

সদর থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে আমরা সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব শেখের ঘর থেকে একটি মূর্তির তিন টুকরো পাথর উদ্ধার করে নিয়ে এসেছি। দেখে মনে হচ্ছে এটি কষ্টিপাথরের মূর্তি হবে। পরীক্ষা করে এগুলো কষ্টিপাথর কিনা জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী