হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ১২ দিন পর বাক-প্রতিবন্ধীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের ১২ দিন পর ধানক্ষেত থেকে এক বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা।

মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের পশ্চিম চকের হান্দারবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাকপ্রতিবন্ধীর নাম রবিউল আউয়াল (৫৪)। তিনি গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের সোনা মিয়া সওদাগরের ছেলে।

জানা যায়, রবিউল আউয়াল বাকপ্রতিবন্ধী হওয়ায় বিয়ে করেননি। বড় ভাই জিলানীর বাসায় থাকতেন। কৃষিকাজ, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। ১ আগস্ট সকালে বাড়ি থেকে বের হন রবিউল আউয়াল। সন্ধ্যায় বাসায় না ফিরলে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। কিন্তু কোথায়ও সন্ধান পাওয়া যায়নি তার।

মঙ্গলবার সকালে স্থানীয় এক জেলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ধানক্ষেতে একটি লাশ দেখতে পান। লাশটি দেখে ধারণা করা হচ্ছে ১০-১২ দিন আগে তার মৃত্যু হয়েছে। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে জামাকাপড় দেখে লাশটি রবিউল আউয়ালের বলে নিশ্চিত করেন।

রবিউল আউয়ালের বড় ভাই জিলানি বলেন, 'লাশটি যেখানে পাওয়া গেছে সেখানে হাঁটুপানি। সেখানে ডুবে কারো মৃত্যু হওয়ার কথা নয়। আমার ভাই বাকপ্রতিবন্ধী ছিল। তার অন্য কোনো সমস্যা ছিল না। তার সাথে সবসময় ২০/৩০ হাজার টাকা থাকতো। তাকে কেউ হত্যা করেছে বলে ধারণা করছি আমরা।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল