হোম > সারা দেশ > ঢাকা

হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে আটক নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে ফতুল্লায় মিছিল ও অগ্নিসংযোগের প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে ছাত্রদল ও যুবদলের কর্মীরা। আটককৃতরা হলেন ফতুল্লার পোস্ট অফিস এলাকার শনু মেম্বারের ভাতিজা রুমিন ও সাওঘাট এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে রায়হান।

শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অক্টো অফিস এলাকায় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের লিফলেট উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে রুমিনকে ফতুল্লা মডেল থানায় এবং রায়হানকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম।

তিনি বলেন, ধাওয়া খেয়ে রায়হান সদর থানা এলাকায় প্রবেশ করায় ফতুল্লা থানায় আনা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, গোপালগঞ্জ ইস্যুতে আওয়ামী লীগের ঘোষিত হরতালের সমর্থনে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা জরো হয়ে মিছিল ও টায়ারে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে আমরা তাদের ধাওয়া দিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করি।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল