হোম > সারা দেশ > ঢাকা

চাঁদপুরের পলাতক আ.লীগ নেতা ফতুল্লায় গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

চাঁদপুরের পলাতক আ.লীগ নেতা মনির হোসেন মিঠু কাজী (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার (৫২) হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মনির হোসেন মিঠু কাজী।

গ্রেপ্তার মনির হোসেন হাজীগঞ্জ উপজেলা সদরের টোরাগড় এলাকার কাজীবাড়ির মৃত হেন্দু মিয়া কাজীর ছেলে। তিনি হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মনির হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় এর আগেও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলালউদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ বেশ কয়েকজন কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় পৌরসভার সামনে বিএনপি নেতা ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির (হিমেল)-এর বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে আহম্মেদ কবির বাদী হয়ে গত বছরের ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল